প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩০ বোতল এসকাফ সিরাপ জব্দ করল বিজিবি
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (২৩ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।পরিত্যক্ত অবস্থায় উদ্ধারবিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম এলাকায় সীমান্ত টহল জোরদার করা হয়।পরে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে উদ্ধার করা সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক ঠেকাতে অভিযান অব্যাহতচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সীমান্ত সুরক্ষা জোরদার ও মাদকের প্রবেশ রোধে বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, চলতি আগস্ট মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে মোট ৫২২ বোতল এসকাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত