প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
হারুন শেখ, , বাগেরহাট প্রতিনিধি:: ||
বাগেরহাটের রামপালে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে রামপাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৫৩ শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, স্কুল ব্যাগ, ছাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।তিন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণজানা যায়, ১ নম্বর গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় এবং হুড়কা ইউনিয়নের হুড়কা সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএলের চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিম।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইএফপিসিএলের চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস এম জাহিদ হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমান জোয়ার্দার, বর্ণী ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাছুদুর রহমান মাহাদীসহ সংশ্লিষ্টরা।শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বানবক্তারা বলেন, উপকূলীয় এলাকার শিক্ষার মান উন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকরাও এমন উদ্যোগের জন্য বিআইএফপিসিএল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত