প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
পদ্মায় বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়ে হামলা, আহত ১১
রিদয় চৌধুরী, , মানিকগঞ্জ প্রতিনিধি:: ||
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়ের সময় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হড়িনা ঘাটসংলগ্ন এবং বয়ড়া ইউনিয়নের বয়ড়া এলাকার মাঝ পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।আহতদের অভিযোগ, পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে চ্যানেল চার্জ আদায়ের সময় তিনটি স্পিডবোটে করে একদল লোক সেখানে আসে। তারা ফাঁকা গুলি ছুড়ে চার্জ আদায়কারীদের ঘিরে ফেলে। পরে হেলমেট ও মাস্ক পরা ৩০ থেকে ৩৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা একপর্যায়ে তিনজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। একই সঙ্গে চ্যানেল চার্জের টাকা ও মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।আহত জীবন চৌধুরী সজল বলেন, “হামলাকারীরা প্রথমে আমাদের ঘিরে ফেলে। তারা যুবদলের মুকুলকে খুঁজছিল। তাকে না পেয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। কয়েকজনকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়।”হামলায় আহত শাহ আলম, নাসির, লোকমান, মিনার চৌধুরী, সাদ্দাম হোসেন, মো. শামিম ও সুজন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত সাব্বির হোসেন সেতু, আবিদুর রহমান, সজল আহমেদ ও আলী আজমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অর্পিতা সাহা জানান, আহত অবস্থায় ১১ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পদ্মা নদীতে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত