প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ২ কোটি টাকার পণ্য জব্দ
চেকপোস্ট নিউজ, ||
সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা।ব্যাটালিয়ন সদর ছাড়াও বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক এসব অভিযানে অংশ নেন।জব্দ হলো নানা ধরনের পণ্যঅভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।এ ছাড়া ইয়াবা বড়ি, অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা এবং বাংলাদেশি মাছও জব্দ করা হয়েছে।আইনগত ব্যবস্থা নেওয়া হবেবিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত