প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্বের আশ্বাস অমিত শাহের
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ থেকে ‘ধর্মীয় নিপীড়নের’ কারণে ভারতে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শুক্রবার (২০ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর পরিদর্শন উপলক্ষে কাওয়াখালিতে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-এর আওতায় আবেদন করলে ছয় মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।তিনি জানান, সিএএ-এর আওতায় আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গের আটজন জেলা কালেক্টরকে যোগ্য আবেদনকারীদের সরাসরি নাগরিকত্ব দেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কালেক্টরদের এ ক্ষমতা দেওয়ার নির্দেশিকা জারি করে।সভায় সিএএ বিরোধিতার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অমিত শাহ। তিনি দাবি করেন, আইন কার্যকর ঠেকানোর চেষ্টা করা হলেও এখন তা বাস্তবায়ন হচ্ছে।
অমিত শাহ আরও বলেন, রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত