প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ
শাহজাহান আলী মনন,, সৈয়দপুর প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে দুজনই সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়।পরে তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলছে।অন্যদিকে, চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে চিলাহাটি স্টেশনে আরও এক যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় বোড়াগাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে রেলওয়ে পুলিশ তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুই যাত্রীর পরিচয় ও কীভাবে তারা অজ্ঞান হয়েছেন, তা জানতে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত