প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
খুলনায় কিশোরকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
খুলনা প্রতিনিধি, ||
খুলনার হরিণটানা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় মনজুরুল (১৭) নামে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজের পর আশিবিঘা কালভার্ট এলাকায় অবস্থানকালে মনজুরুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত