প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত
সুকমল চন্দ্র বর্মন পিমল, , জয়পুরহাট প্রতিনিধি:: ||
একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবির মধ্য থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি আলোকচিত্র নির্বাচন করে প্রদর্শনী গ্যালারিতে উপস্থাপন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর এবং এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া প্রদর্শনী ঘুরে দেখেন এবং তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতার প্রশংসা করেন। তিনি বলেন, ফটোগ্রাফি তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে।আয়োজকরা জানান, ফটোগ্রাফি বর্তমানে শুধু শখ নয়, বরং আধুনিক দৃশ্যশিল্প ও পেশার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছবির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ও ইতিহাস সংরক্ষণ করা সম্ভব। তরুণ প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।প্রতিযোগিতায় স্কুল ও কলেজ দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।স্কুল বিভাগে:
প্রথম স্থান অর্জন করেন নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান এবং দ্বিতীয় হন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন।কলেজ বিভাগে:
প্রথম স্থান অর্জন করেন জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় হন একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।
অনুষ্ঠানে ফটোগ্রাফার সোসাইটির সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত