প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মো: রাহিম হোসেন, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ চুনু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামের প্রেসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মোঃ চুনুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার চুনু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত