প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
দিরাইয়ে ফ্যামিলি কার্ড নিয়োগ ঘিরে উত্তেজনা, ইউএনওর পদত্যাগ দাবি
দিরাই প্রতিনিধি, ||
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের পদত্যাগ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি শেষ হওয়া ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে নিয়মনীতি অনুসরণ করা হয়নি। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকা প্রয়োজন ছিল। কিন্তু এখানে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ইউএনওর অপসারণ এবং বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।তবে এসব অভিযোগের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত