প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’-জামালপুরে মেয়র প্রার্থী এম শুভ পাঠান
জাকিরুল ইসলাম বাবু,, জামালপুর প্রতিনিধি:: ||
শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল ও ছাত্রদল নেতা এবং জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এম শুভ পাঠান বলেন, জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্রিজ-কালভার্ট সংস্কার, সড়কবাতি স্থাপন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত জামালপুর পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষায় যুক্ত করে বেকারত্ব কমানো এবং আত্মনির্ভরশীল করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য, আধুনিক ও সমৃদ্ধ জামালপুর পৌরসভা গড়তে পৌরবাসীর মতামতকে গুরুত্ব দেওয়া হবে।এম শুভ পাঠান নিজেকে ‘পৌর পিতা’ নয়, একজন ‘খাদেম’ হিসেবে পৌরবাসীর সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী পৌরসভা নির্বাচনে পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত