প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
খানসামায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল তিন চাষিকে পুরস্কার
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।এ সময় মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।বক্তারা আরও বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষি ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।আলোচনা সভা শেষে খানসামা উপজেলার তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি অন্য চাষিদের মাছ চাষে আরও উৎসাহিত করবে।অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য চাষ, উৎপাদন, সংরক্ষণ ও মৎস্য সম্পদের উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত