প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার পাটগাতী বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতাকর্মী, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত