প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
একজনকে কামড় দেয় ঘুমের মধ্যে, অন্যজনকে অনুষ্ঠানে
শাহজাহান আলী মনন, , নীলফামারী প্রতিনিধি:: ||
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক শিশু ও এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার দুই ইউনিয়নে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন-বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে বিজয় রায় একটি মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। রাতের কোনো একসময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।একই উপজেলায় পৃথক সময়ে সাপের কামড়ে দুইজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত