প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
বাবা তোমাকে ছাড়া কীভাবে এগোব লিখলেন আর্জেন্টাইন তারকা মেসি
চেকপোস্ট নিউজ, ||
বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক আবেগঘন বার্তায় মেসি বাবাকে হারানোর কষ্ট, বিশ্বকাপের সময় বাবার অসুস্থতা এবং নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন।মেসি অবসরের ঘোষণা না দিলেও জানিয়েছেন, বাবার অনুপস্থিতিতে আর কতদিন ফুটবল চালিয়ে যেতে পারবেন এ নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়েছে।মেসি লিখেছেন, বাবাকে আর কখনো দেখতে পাবেন না, কথা বলতে পারবেন না এ বিষয়টি এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না। বিশ্বকাপের আগে বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুরো সময়জুড়ে তাকে খুব মনে পড়েছে বলেও জানান তিনি।আর্জেন্টাইন তারকা বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে তিনি বাবার বার্তার অপেক্ষা করতেন। কিন্তু বার্তা না পাওয়ায় বুঝতে পেরেছিলেন পরিস্থিতি কতটা কঠিন হয়ে গেছে।মেসি স্মরণ করেন, ছোটবেলা থেকে বাবা হোর্হে তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। অনুশীলনে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রতিটি ম্যাচে পাশে থাকা সবকিছুতেই বাবার অবদান ছিল।তিনি বলেন, বাবা ছিলেন তার অভিভাবক, বন্ধু ও প্রতিনিধি। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাবার পরামর্শ তাকে পথ দেখিয়েছে।বিশ্বকাপ প্রসঙ্গে মেসি জানান, বাবা তাকে শেষ বিশ্বকাপ খেলতে উৎসাহ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ট্রফিটি বাবার হাতে তুলে দিতে, কিন্তু সেই সুযোগ আর হয়নি।নিজের সন্তানদের বড় করার ক্ষেত্রেও বাবার শিক্ষা অনুসরণ করছেন জানিয়ে মেসি বলেন, পরিবারকে সুখী দেখাই ছিল বাবার সবচেয়ে বড় আনন্দ।
আবেগঘন বার্তার শেষে মেসি লেখেন, “শান্তিতে ঘুমাও, বাবা। এখানে যেভাবে আমাদের আগলে রেখেছিলে, ওপর থেকেও সেভাবেই রেখো। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, বাবা।”
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত