প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১
মোঃ শরীফ উদ্দিন, , সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া পয়েন্টে ‘সৈকত মেগা শপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজু দাস নামে এক কর্মচারী রক্তাক্ত জখম হয়েছেন।ঘটনার পরপরই অভিযান চালিয়ে রুবেল মিয়া নামে এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উকিলপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসননগর মাদ্রাসা পয়েন্টের অস্থায়ী বাসিন্দা কাদির মিয়ার ছেলে রুবেল মিয়া বিকেলে সৈকত মেগা শপে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন।দোকানের কর্মচারী শাওন আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি ধারালো কাঁচি দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে দোকানের বাইরে গিয়ে ইট দিয়ে প্রতিষ্ঠানের সামনের কাচ ভাঙচুর করেন।এ সময় দোকানের কর্মচারী শাওন আহমেদ, রাজু দাস ও নিজু দাস তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে রুবেল পালানোর চেষ্টা করলে তার আঘাতে নিজু দাসের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে রুবেল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সবুজ চন্দ্র সরকার জানান, তিনি বর্তমানে ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছেন। কর্মচারীদের কাছ থেকে তিনি জানতে পারেন, রুবেল দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্মচারীরা আহত হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত