প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
এসএসসি ২০২৬: রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির চমক, জিপিএ-৫ পেল ১৫ শিক্ষার্থী
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (তোজাম্মেল হোসেন একাডেমি) এবারের এসএসসি ২০২৬ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি গোমস্তাপুর উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এলাকায় সুনাম কুড়িয়েছে।এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া ৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হলেও অধিকাংশ শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকে বিদ্যালয়ের এই অর্জনকে শিক্ষার মানোন্নয়নের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু বলেন, এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এমন ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতে ফলাফলের মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।সহকারী শিক্ষক গোলাম মোর্শেদ বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতনতাই এই অর্জনের মূল কারণ। আগামীতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।শিক্ষক ফরহাদ আলী জানান, ১৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।মাওলানা রুহুল আমিন বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।শিক্ষক জিয়াউল হক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। এতে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা জানায়, নিয়মিত ক্লাস, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের উৎসাহ তাদের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।অভিভাবকরাও সন্তানের এমন অর্জনে আনন্দ প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, শিক্ষকদের দায়িত্বশীল পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারির কারণেই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত