প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নলছিটি পৌর প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
মোঃ মিঠুন, , ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এনায়েত করিম মিশু।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।এনায়েত করিম মিশু অভিযোগ করেন, গত কয়েক বছরে নলছিটি পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। রাস্তা নির্মাণ, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ তোলেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব এবং ঘুষ দাবির ঘটনাও রয়েছে।সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত