প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
হাডুডু খেলা নিয়ে বিরোধের অবসান, মিটল শিমুলঘর-ধরমন্ডল দ্বন্দ্ব
মোঃ সাইফুল ইসলাম, , নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা সালামবাজারে হাডুডু খেলাকে কেন্দ্র করে শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।গত ১ আগস্ট খান্দুরা সালামবাজারে শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।রোববার (১০ আগস্ট) খান্দুরা সালামবাজারে অনুষ্ঠিত বিচার-সালিশে উভয় পক্ষের বক্তব্য, পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিরোধটির নিষ্পত্তি করা হয়।সালিশে সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।এ সময় চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান সোহাগ, ছাতিয়াইন ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রউফ মেম্বার, ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সফিক, চাপরতলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. পারভেজ মাস্টার, সদ্য অবসরপ্রাপ্ত ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুল হাসান, বিএনপি নেতা শেখ মো. ফরাস উদ্দিন সেলিম, সমাজসেবক শেখ নজরুল ইসলাম বিলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের ছাতিয়াইন ইউপি উন্নয়ন কমিটির প্রতিনিধি ও যুবদল নেতা মো. বিলাল মিয়া, আনন্দ টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি মো. রাকিব উদ্দিন লস্কর এবং দৈনিক মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের উপস্থিত ছিলেন।সালিশে খান্দুরা গ্রামের কমিটির সদস্য, শিমুলঘর ও ধরমন্ডল গ্রামের খেলোয়াড়, সমাজসেবক, স্থানীয় সালিশকারক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, সবার দায়িত্বশীল ভূমিকা, আন্তরিক সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব হয়েছে।সালিশে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার মাধ্যম হওয়া উচিত; কোনোভাবেই তা বিভেদ বা সংঘাতের কারণ হতে পারে না।শিমুলঘর, ধরমন্ডল ও খান্দুরাসহ আশপাশের সব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত