প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ
চেকপোস্ট নিউজ:: ||
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন এবং ছাত্রী ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন।পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।মাদ্রাসা বোর্ডে পাস ৫৫.৪৯ শতাংশমাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৭ হাজার ৮৭ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন উত্তীর্ণ এবং ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন অকৃতকার্য হয়েছেন। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।কারিগরি বোর্ডে পাস ৫৮.২০ শতাংশকারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ এবং ৫৩ হাজার ৪৯৪ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।ফলাফল দেখবেন যেভাবেশিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইটeduboardresults.gov.bd এবংeducationboardresults.gov.bd থেকে ফলাফল দেখতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে।মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।ফল পুনর্নিরীক্ষণের আবেদনফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিসে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত