প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
সৈয়দপুরে বাসচাপায় সবজি বিক্রেতা কৃষক নিহত
শাহজাহান আলী মনন, , সৈয়দপুর প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে বাসচাপায় আব্দুল লতিফ (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড়ে পাইকারি সবজি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের বাসিন্দা। তিনি সবজি চাষ করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ সাইকেলে করে নিজের উৎপাদিত সবজি সৈয়দপুরের পাইকারি সবজি আড়তে বিক্রি করতে এসেছিলেন। সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় মহাসড়কে ওঠার মুহূর্তে রংপুর-দিনাজপুর গেটলক সার্ভিসের ‘বাহন’ নামের একটি মিনিবাস তাকে চাপা দেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিনিবাসটি একটি ট্যাংকলরিকে ওভারটেক করার সময় আব্দুল লতিফকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।এ সময় অনেক যানবাহন সৈয়দপুর শহরের ভেতর দিয়ে চলাচল করায় শহরের বিভিন্ন সড়কেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।পরে সৈয়দপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত