প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নলছিটিতে জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে মাদারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদ খান, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, মাসুদ রানা শুভ, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আই. কে. সজল তালুকদার, সাধারণ সম্পাদক মো. তানভীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সরদার মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য আ. আজিজ খান, সুবিদপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন খান এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম আকাশ।বক্তারা বলেন, তরুণদের বিপথগামী হওয়া থেকে বিরত রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের মেধা, মনন ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।আয়োজক কমিটি জানায়, তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।উদ্বোধনী ম্যাচে এসএসসি ব্যাচ-২০২২ ও The Turbo Titans দল মুখোমুখি হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় দর্শকদের সরব উপস্থিতি ছিল।
আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী দল, অতিথি, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত