প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নলছিটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
মোঃ মিঠুন,, ঝালকাঠি প্রতিনিধি:: ||
ঝালকাঠির নলছিটিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন হাওলাদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই (নিঃ) মো. রায়হান আহম্মেদ সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মো. দেলোয়ার হোসেন কাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আল-আমিন হাওলাদারকে আটক করা হয়।পরে তার হেফাজত তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আল-আমিন নান্দিকাঠি এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. আশরাফ আলী হাওলাদার এবং মা বিলকিস বেগম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত