প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীনদের বিতর্ক প্রতিযোগিতা
শাহাবুদ্দীন শিহাব, , কুবি প্রতিনিধি:: ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত ও যুক্তিবাদী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিস) উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। প্রথম দিনে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব পর্যন্ত অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বের তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।আয়োজনে অংশ নেওয়া ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জারিন আনান বলেন, প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিয়ে তিনি আনন্দিত। সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় অভিজ্ঞতাটি আরও উপভোগ্য হয়েছে বলেও জানান তিনি।তিনি বলেন, এ ধরনের আয়োজন সিনিয়র-জুনিয়রদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আরও বড় আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চা নবীন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে সংগঠনটি নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ‘ডিবেটার্স সার্চ’ আয়োজন করা হয়।সোসাইটির সভাপতি আবদুর রহমান আস-সাদী বলেন, ‘ডিবেটার্স সার্চ’-এর মাধ্যমে যুক্তিবাদী, চিন্তাশীল ও দক্ষ বিতার্কিক তৈরি করাই তাদের লক্ষ্য। এবার প্রথমবারের মতো ট্যাব রাউন্ডের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা একাধিক বিতর্কে অংশ নিয়ে নিজেদের দক্ষতা আরও বিকশিত করার সুযোগ পান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কাজ করে যাচ্ছে। নতুন বিতার্কিকরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে-এমন প্রত্যাশা আয়োজকদের।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত