প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ
মো নাজিম আলী,, রাঙামাটি প্রতিনিধি:: ||
রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মাসুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা জুয়েল রানা, যিনি মৃত গর্ভজাত শিশুটির বাবা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীনা আক্তারকে প্রসবজনিত ব্যথা নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে বলা হয়েছে, ভর্তির সময় মা ও গর্ভের সন্তান উভয়ই সুস্থ ছিলেন। ১০ জুলাই করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টেও গর্ভের সন্তান স্বাভাবিক ও সুস্থ রয়েছে বলে উল্লেখ ছিল।বাদীর অভিযোগ, ১১ জুলাই ডা. মাসুদুর রহমান তালুকদার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে গর্ভের সন্তান মারা গেছে বলে জানান। এ সময় তিনি প্রসূতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অক্সিজেন সংযোগ খুলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ার কারণে গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন জুয়েল রানা।তবে এসব অভিযোগের বিষয়ে ডা. মাসুদুর রহমান তালুকদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি তিনি এখনও অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত