প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
রাজিবপুরে বিদ্যুৎ গ্রিড স্থাপনের দাবি, প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মোখলেছুর রহমানের
মোঃ মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সেবার উন্নয়নে নতুন গ্রিড স্থাপনের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান।সম্প্রতি অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কদমতলায় বিদ্যুৎ গ্রিড নির্মাণের জন্য পর্যাপ্ত খালি জায়গা রয়েছে। সেখানে গ্রিড স্থাপন করা হলে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, রাজিবপুর ও রৌমারী উপজেলার বিপুল সংখ্যক মানুষ নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা পাবেন।তিনি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে উন্নত বিদ্যুৎ অবকাঠামোর প্রত্যাশায় থাকা এলাকাবাসীর দাবিও তুলে ধরেন।
স্থানীয়দের মতে, নতুন বিদ্যুৎ গ্রিড স্থাপিত হলে বিদ্যুৎ সরবরাহের মান উন্নত হওয়ার পাশাপাশি শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত