প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিটন ও সম্পাদক ইমরান
দিরাই প্রতিনিধি:: ||
সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার নেসারুল হক খোকনের সার্বিক সহযোগিতায় সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন।নতুন কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটন সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাই সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সৈদূর রহমান তালুকদার কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাক-এর প্রতিনিধি উবাইদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।কমিটি ঘোষণার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান।
এছাড়া অনুষ্ঠানে দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সহ-সভাপতি সোয়েব হাসান, সিনিয়র সাংবাদিক কুদরত পাশা, শাজাহান মাহমুদ হেলাল, মোশাহিদ আহমদ, হিল্লোল পুরকায়স্থসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত