প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ক্যান্সারে শয্যাশায়ী বৃদ্ধ, অর্থাভাবে বন্ধ চিকিৎসা ও নিত্যদিনের খাবার সংকট
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৭২ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত তামিজুদ্দিন অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খাবারের অভাবে চরম কষ্টে দিন কাটছে তাঁর ও তাঁর স্ত্রীর।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মায়ামারী গ্রামের বাসিন্দা তামিজুদ্দিন অন্যের জমিতে নির্মিত একটি ছোট ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তাঁদের কোনো সন্তান নেই। সুস্থ অবস্থায় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করলেও প্রায় তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী।চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের একমাত্র সম্বল একটি গরুও বিক্রি করতে হয়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়া তো দূরের কথা, দুবেলা খাবার জোগাড় করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। প্রতিবেশীদের সহযোগিতায় কোনোমতে দিন কাটছে এই দম্পতির। পরিবারের সদস্যদের ভাষ্য, অসুস্থ তামিজুদ্দিন অনেক সময় পানিতে ভেজানো কয়েক টুকরো পাউরুটি খেয়েই দিন পার করেন।
এ অবস্থায় তাঁর চিকিৎসা ও জীবিকা নির্বাহে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা।সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: ০১৩৫১৩৬৯৮৩১
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত