প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিরোধে হামলা
মো: রাহিম হোসেন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর মোড়ে পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত রমজান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরিবারের সদস্যদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় রমজান আলী গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
রমজান আলীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত