প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
খুলনায় গুলি কাণ্ডে অস্ত্রসহ আশিক গ্রুপের সক্রিয় সদস্য রুবেল গ্রেফতার
রাকিব খাঁন,, খুলনা প্রতিনিধি:: ||
খুলনা মহানগরীর মোতালেব মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলিবর্ষণের ঘটনায় শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি আশিক গ্রুপের সক্রিয় সদস্য।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কেএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মাদ আহাদুজ্জামান মিয়া।তিনি জানান, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে খুলনা থানার মোতালেব মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।ঘটনার পর গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে ডিবি। তদন্তের একপর্যায়ে ডিবি ও খুলনা থানা পুলিশের একটি যৌথ দল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর-২৯-এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেফতার করে।অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডেপুটি পুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া আরও জানান, প্রাথমিক তদন্তে রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত