প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
‘আমি বড়ই একা, আপনাদের নিয়েই এগিয়ে যেতে চাই’-দিরাইয়ে এমপি নাছির চৌধুরী
দিরাই প্রতিনিধি:: ||
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, তিনি দুর্নীতিমুক্ত থেকে দিরাই-শাল্লার মানুষের সেবা করার চেষ্টা করেছেন এবং যতদিন বেঁচে থাকবেন, ততদিন এলাকায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হতে দেবেন না।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাছির চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। সকল ভেদাভেদ ভুলে দিরাই-শাল্লার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি বড়ই একা, আমার কেউ নেই, এমনকি আমার নিজের বাসাও নেই। আপনাদের সহযোগিতা নিয়েই আমি একটি আধুনিক দিরাই-শাল্লা গড়ে তুলতে চাই।”তিনি আরও বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য। এলাকার উন্নয়ন, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও জালাল মিয়া।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত