প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
বীরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।কর্মসূচিতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। উপস্থিতরা হাতে মোমবাতি নিয়ে নীরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন তারা।এ সময় বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রেখে যাবে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত