প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:: ||
পাবনার বেড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় বেড়া উপজেলা শাখার আয়োজনে আলহেরা মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএনবি গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদের সব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার ভিত্তিতে প্রণীত এই সনদ বাস্তবায়ন সময়ের দাবি।বক্তারা আরও বলেন, জুলাই সনদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত