প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবি সাংবাদিক রিদয় চৌধুরীর
রিদয় চৌধুরী,, মানিকগঞ্জ প্রতিনিধি:: ||
বাংলাদেশে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে পৃথক আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সাংবাদিক রিদয় চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পুরুষদের পারিবারিক, মানসিক ও সামাজিক নির্যাতনের বিষয়গুলো নিয়ে নিজের মতামত তুলে ধরেন।রিদয় চৌধুরী তার পোস্টে বলেন, দেশে নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন ও সুরক্ষা ব্যবস্থা থাকলেও পুরুষদের অভিযোগ অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না। তার মতে, নির্যাতনের শিকার পুরুষদের জন্যও কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।তিনি লিখেছেন, “আমার মতো অনেক পুরুষ ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে মানসিক কষ্টে ভোগেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন জরুরি।”নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে রিদয় চৌধুরী জানান, তার স্ত্রী নিজ ইচ্ছায় ডিভোর্স দিয়ে চলে গেছেন। তিনি বলেন, তার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং দেড় মাসের সন্তান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও উল্লেখ করেন।রিদয় চৌধুরী বলেন, “আমি আমার বউকে ভালোবাসি, আমি আমার বউকে ফিরে পেতে চাই।”তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, নির্যাতনের শিকার হলে নারী ও পুরুষ উভয়ের জন্য সমান আইনি সহায়তা থাকা প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, পারিবারিক বা সামাজিক নির্যাতনের অভিযোগ নারী কিংবা পুরুষ যেই করুক না কেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনের সঠিক প্রয়োগ ও কার্যকর বিচারব্যবস্থা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত