প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
কোনো দল বা ব্যক্তির নয় জুলাই গণ-অভ্যুত্থয়ের কৃতিত্ব জনগণের: তারেক রহমান
চেকপোস্ট নিউজ, ||
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এর সম্পূর্ণ কৃতিত্ব দেশের জনগণের। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই এ আন্দোলন সফল হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। সর্বস্তরের মানুষ এতে সম্পৃক্ত হওয়ার কারণেই আন্দোলন সফল হয়েছে।তিনি বলেন, এই আন্দোলনের সফলতার কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীসহ গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল।প্রধানমন্ত্রী আরও বলেন, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। আন্দোলন ও বিতর্কের পর দেশকে এগিয়ে নিতে সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা ষড়যন্ত্র করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশ পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত