প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
‘ধর্ষকামী তৈরি করছে শিক্ষা ব্যবস্থা’, ছাত্র ইউনিয়নের অভিযোগ
চেকপোস্ট নিউজ, ||
দেশের শিক্ষাব্যবস্থা মুক্তচিন্তার বিকাশের বদলে ‘ধর্ষকামী মানসিকতা’ তৈরি করছে বলে অভিযোগ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন।সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই সাজিদ আহমেদ মোল্লার কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বার্তাগুলোতে শিশুকামী মানসিকতা ও আপত্তিকর আচরণের প্রকাশ দেখা গেছে বলে দাবি করে সংগঠনটি।ছাত্র ইউনিয়নের দাবি, বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ ঘটনাটিকে স্বাভাবিক ও মজার বিষয় হিসেবে উপস্থাপন করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ নারী নিপীড়ন ও সহিংসতার সংস্কৃতিকে উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয় যেখানে মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের জায়গা হওয়ার কথা, সেখানে এমন ঘটনা উদ্বেগজনক।এ ছাড়া সাজিদ মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও তার সংগঠন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছে শাবিপ্রবি ছাত্র ইউনিয়ন।
সংগঠনটি সাজিদ আহমেদ মোল্লাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত