প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং পরীক্ষা দিলেন জাইমা রহমান
চেকপোস্ট নিউজ, ||
কোনো ধরনের বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান বিআরটিএর নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই সাধারণ পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেন।জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত অনেক পরীক্ষার্থী ও কর্মকর্তাই তার আগমনের বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্য প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
পরে নির্ধারিত ধাপগুলো সফলভাবে শেষ করে ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত