প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
ভূরুঙ্গামারীর ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মাহাবুর রহমান, , ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ আগস্ট) ইউনিয়নের সর্বস্তরের সচেতন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।এ সময় বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, ভূরুঙ্গামারীতে মাদকের কোনো ঠাঁই নেই।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত