প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’র যাত্রা শুরু
মোঃ মোশফিকুর রহমান স্বপন,, সুনামগঞ্জ প্রতিনিধি:: ||
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সুনামগঞ্জে যাত্রা শুরু করেছে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জ’।রোববার (২ আগস্ট) শহরের মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।কবি ও লেখক সুখেন্দু সেনের সভাপতিত্বে এবং যুব সংগঠক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী মনসুর আলম তালুকদার, মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট খলিল রহমান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ।সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুজাহিদুল ইসলাম মজনু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ওবায়দুল হক মিলন।কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাইনুদ্দীন ও মহসিন আলম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইজাজুল হক চৌধুরী নাছিম, জিয়াউর রহমান ও আকিফুজ্জামান রিপন।এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মতিউর রহমান, আইন ও অধিকার (আরটিআই) বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আইন উদ্দিন ও অ্যাডভোকেট দীপঙ্কর, অর্থ সম্পাদক আকিব জাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপন ও আফজাল হোসেনসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি নাগরিকের আইনগত অধিকার। তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা গেলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং অনিয়ম ও দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।তারা বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সরকারি সেবা, উন্নয়ন প্রকল্প ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সহজে জানতে পারেন, সে লক্ষ্যেই কাজ করবে নাগরিক তথ্য অধিকার ফোরাম।এছাড়া তথ্য প্রাপ্তিতে কোনো নাগরিক সমস্যায় পড়লে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠন ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবগঠিত সংগঠনের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত