প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
মাধবপুরে পরিবেশ দূষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ১.২০ লাখ টাকা
রাকিব উদ্দিন লস্কর, , ষ্টাফ রিপোর্টার:: ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে দুই শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।রোববার (২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসক, হবিগঞ্জের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধবপুরের তত্ত্বাবধানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে ইটিপির মাধ্যমে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করার অপরাধে গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেডকে ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া সরাসরি নিষ্কাশনের অভিযোগে বিএইচএল পেপার মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রশাসন জানায়, অভিযানে জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং আইন অমান্যকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত