প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
লাখাইয়ে শহিদ কারিমুলের কবর জিয়ারতে ইসলামী আন্দোলনের নেতারা
এম এ ওয়াহেদ, , লাখাই প্রতিনিধি:: ||
হবিগঞ্জের লাখাইয়ে জুলাই আন্দোলনে শহিদ কারিমুল ইসলামের কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।রোববার বিকেলে শহিদ কারিমুল ইসলামের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দীন আহমেদ সোহেল, সেক্রেটারি শামসুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী দোকান শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহসভাপতি নাছির উদ্দীন আহমেদ, লাখাই উপজেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান লিটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।কবর জিয়ারত শেষে দোয়া পরিচালনা করেন মুফতি ইকবাল হোসাইন। তিনি জুলাই আন্দোলনে শহিদ কারিমুল ইসলামসহ সব শহিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত