প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
গোমস্তাপুর থানা কর্তৃক মাদকদ্রব্য গাঁজার গাছসহ এক জন আসামি গ্রেপ্তার
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল রাধানগর ইউনিয়নের সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া এলাকায় অভিযান চালায়।এ সময় ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে মো. মাহবুবুর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বসতঘরের পেছনের নিজস্ব জমি থেকে একটি প্রায় ৪ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত