প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে স্কুলছাত্রী নির্যাতন, মূলহোতা নয়ন গ্রেফতার
ছাইম খান,, গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মূলহোতা নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।গত ২৮ জুলাই দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়।ভুক্তভোগী স্কুলছাত্রী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বরইভিটা গ্রামে। পড়াশোনার সুবিধার্থে সে মুকসুদপুর উপজেলার ধর্মরায়ের বাড়ি এলাকায় তার নানা স্বপন মজুমদারের বাড়িতে থেকে লেখাপড়া করত।অপর ভুক্তভোগী যুবক কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের শিবনাথ বাড়ৈর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে স্কুল চলাকালে ওই ছাত্রীকে রাহুথড় বড় ব্রিজ এলাকা থেকে ধরে আনা হয়। একইভাবে যুবককেও বাড়ি থেকে ডেকে বিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয়। পরে তাদের একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ওঠে।এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অপমান ও সামাজিক চাপের কারণে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত নয়ন গোলদারকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত