প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় রেললাইনের পাশের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) ২০২৬ দুপুরে শহরের মহাডাঙ্গা রেল ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মহাডাঙ্গা রেল ব্রিজের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত ও বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত