প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৬০ বোতল এসকাফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার
মো: রাহিম হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: ||
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কোডিনযুক্ত অবৈধ এসকাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের শরিফা বেগম (৩৮) এবং কালীগঞ্জ মালুপাড়া গ্রামের জুনিয়ারা বেগম (২৫)।এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় কোডিন মিশ্রিত অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত