প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত তারেক রহমানের: ফখরুল
চেকপোস্ট নিউজ, ||
রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।এর আগে বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে মির্জা ফখরুল জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত