প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
সাফ ফুটবল ড্র: শ্রীলঙ্কা-ভুটান বাংলাদেশের প্রতিপক্ষ
চেকপোস্ট নিউজ, ||
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে।শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসের অংশ হিসেবে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। একই দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় তাদের মুখোমুখি লড়াই ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। টুর্নামেন্টের সব ম্যাচ রাজধানীতেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়।
এদিকে, নেপালের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। ফিফার নিষেধাজ্ঞার কারণে দেশটির ফুটবল কার্যক্রম স্থগিত রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নেপালকে ছাড়াই এবারের সাফ আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত