প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
মৃত স্বামীকে কি স্ত্রী গোসল করাতে পারবেন? জানুন ইসলামের বিধান
চেকপোস্ট নিউজ, ||
মৃত্যু পৃথিবীর চিরন্তন সত্য। আল্লাহর নির্ধারিত সময়ে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের জীবন যেমন আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনি মৃত্যুও নির্ধারিত সময়েই আসে।মৃত্যুর পর একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা। এ নিয়ে অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি হলো—স্বামী মারা গেলে স্ত্রী কি তাকে গোসল করাতে পারবেন?ইসলামি শরিয়ত অনুযায়ী, স্বামী মারা গেলে স্ত্রী তার গোসল দিতে পারবেন। ইসলামি ফিকহে এ বিষয়ে অনুমোদন রয়েছে।আবদুল্লাহ ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আবু বকর সিদ্দীক (রা.)-এর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাকে গোসল দিয়েছিলেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা: ৩০৩)ইসলামি পণ্ডিত সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাকে গোসল দিতে পারবেন, কারণ স্ত্রী তখনও স্বামীর ইদ্দতের মধ্যে থাকেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা: ৬১১৯)স্ত্রী মারা গেলে কি স্বামী গোসল দিতে পারবেন?এ বিষয়ে ইসলামি ফিকহে ভিন্ন বিধান রয়েছে। হানাফি মাজহাবসহ অনেক আলেমের মতে, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবেন না।ইমাম শাবি (রহ.) ও সুফিয়ান সাওরি (রহ.)-এর মতামতেও বলা হয়েছে, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবেন না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১১০৯২)মৃত্যুর পর করণীয়ইসলামে মৃত ব্যক্তির সম্মান রক্ষা, যথাযথভাবে গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব বিষয়ে শরিয়তের নির্দেশনা অনুসরণ করাই একজন মুসলমানের কর্তব্য।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত