প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
রাতারাতি নয়, যোগ্যতা প্রমাণেই শিবিরে নেতৃত্ব: নুরুল ইসলাম সাদ্দাম
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ্যতার প্রমাণ দিয়েই নেতৃত্বে আসতে হয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ, সাংগঠনিক দক্ষতা এবং সদস্যদের ভোটের মাধ্যমেই শিবিরের নেতৃত্ব নির্ধারণ করা হয়।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রশিবির একটি ক্যাডারভিত্তিক সংগঠন হওয়ায় নেতৃত্বে আসতে হলে দীর্ঘ সময় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থেকে নিজের সক্ষমতা প্রমাণ করতে হয়। কোনো নেতার একক সিদ্ধান্তে রাতারাতি কাউকে কেন্দ্রীয় নেতৃত্বে আনা হয় না বলেও দাবি করেন তিনি।তিনি আরও বলেন, সংগঠনের নেতৃত্ব কাঠামো ব্যক্তিকেন্দ্রিক নয় এবং কোনো রাজনৈতিক দলের নির্দেশনায় পরিচালিত হয় না। প্রতিবছর সদস্যদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় লবিং বা সিন্ডিকেটের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
ছাত্রশিবির সভাপতি জানান, কেন্দ্রীয় সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের জন্য নির্দিষ্ট বয়স কাঠামো রয়েছে। সাধারণত ৩০ বছরের কাছাকাছি বয়সী ছাত্ররাই কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন। শাখা ও উপশাখা পর্যায়ের দায়িত্বশীলদেরও ছাত্রত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত