প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
কাশিয়ানীতে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।পদত্যাগকারী নেতারা হলেন রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. নয়ন মোল্যা।সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও দলীয় সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যুক্ত হবেন না বলেও তিনি জানান।এদিকে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে তারা দলীয় কার্যক্রমে সক্রিয় থাকতে পারেননি। এ কারণে স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত